মোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না।
ণ।মোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড না হলে অনেকেই ভাবেন ইন্টারনেট স্পিড কম। আসলে এটা একটা সাধারণ কারণ হলেও,শুধু এটিই একমাত্র কারণ নয়।এ ধরনের সমস্যার পেছনে আরও কিছু কারণ থাকতে পারে,যার জন্য মোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না।
হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেক সময় দেখা যায়,মোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না। সাধারণত এই সমস্যা নেটওয়ার্ক,কিছু ভুল সেটিংস বা অ্যাপের ছোটখাটো ত্রুটির কারণে হয়।এসব সমস্যা সাধারণত খুব সহজেই ঠিক করা যায়।চলুন আজকের আর্টিকেলটিতে বিস্তারিতভাবে জেনে নিন মোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না কেন।
পেজ সূচিপএঃমোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না,বিস্তারিতভাবে জেনে নিন।
- মোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না
- হোয়াটসঅ্যাপ কী এবং এটি কী ধরনের অ্যাপ,সহজভাবে জেনে নিন
- ফোন নম্বর ব্যবহার না করেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সহজ উপায়
- হোয়াটসঅ্যাপে ফটো অটো ডাউনলোড বন্ধ করার সহজ উপায়
- হোয়াটসঅ্যাপে বড় রেজুলেশনের ফটো পাঠানোর নিয়ম
- কীভাবে হোয়াটসঅ্যাপের ফটো ডিলিট করে ফোনের স্টোরেজ খালি করবেন
- হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফটো ডিলিট করার নিয়ম ও সময়সীমা কীভাবে কাজ করে
- কিছু সময় পর হোয়াটসঅ্যাপে পাঠানো ফটো সবার চ্যাট থেকে কীভাবে মুছে ফেলবেন
- হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া ফটো ফিরিয়ে আনার উপায়
- শেষ কথাঃমোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না
মোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না
অনেক সময় দেখা যায়,মোবাইলে ডাটা অন থাকা সত্ত্বেও হোয়াটসঅ্যাপে ফটো লোড হয় না। এতে মনে হতে পারে নেট নেই,কিন্তু আসলে সমস্যাটা অন্য জায়গায়ও হতে পারে। প্রথমত,ইন্টারনেট কানেকশন খুব দুর্বল হলে বা স্পিড কম থাকলে ফটো ঠিকমতো ডাউনলোড হয় না। আবার অনেক সময় হোয়াটসঅ্যাপের ডাটা সেভার বা মিডিয়া অটো-ডাউনলোড সেটিংস বন্ধ থাকলে ফটোগুলো নিজে থেকে লোড হয় না।এছাড়া ফোনে স্টোরেজ কম থাকলেও নতুন ফটো ডাউনলোড হতে সমস্যা হয়। কখনো কখনো অ্যাপের ক্যাশ জমে গেলে বা অ্যাপ আপডেট না থাকলেও এই ধরনের ঝামেলা দেখা দেয়। আবার হোয়াটসঅ্যাপের সার্ভার বা সাময়িক কোনো টেকনিক্যাল সমস্যার কারণেও এমন হতে পারে।
আরও পড়ুন ঃ মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে ইনকাম করার উপায়।
তাই এমন হলে একবার ইন্টারনেট স্পিড,অ্যাপ সেটিংস,স্টোরেজ আর আপডেট এই বিষয়গুলো চেক করে নিলে সাধারণত সমস্যাটা সহজেই ঠিক হয়ে যায়।এখনকার সময়ে হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। ছাত্র থেকে শুরু করে ব্যবসায়ী প্রায় সবাই ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে এই অ্যাপ ব্যবহার করে।হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজে মেসেজ,প্রয়োজনীয় তথ্য,ফটো বা ভিডিও একে অপরের সঙ্গে শেয়ার করা যায়।কিন্তু অনেক সময় মোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না এই বিষয়টি অনেক সময় ভাবনার কারণ হয়ে দাঁড়ায়।
হোয়াটসঅ্যাপ কী এবং এটি কী ধরনের অ্যাপ,সহজভাবে জেনে নিন
এটা মূলত মেটা কোম্পানির একটি মেসেজিং অ্যাপ,যেখানে শুধু মেসেজই না-ভিডিও কল,অডিও কল,ভয়েস নোট,এমনকি ভয়েস টাইপিংও করা যায়। পাশাপাশি ফটো,ভিডিও,ডকুমেন্টসহ নানা ধরনের ফাইল খুব সহজে শেয়ার করা সম্ভব।এই অ্যাপ ব্যবহার করে আপনি পৃথিবীর যেকোনো জায়গা থেকে অন্য যেকোনো দেশে থাকা মানুষের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন।এই অ্যাপটি ব্যবহার করতে কোনো টাকা লাগে না,একেবারেই ফ্রি। এতে নিরাপত্তার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন আছে, মানে আপনার মেসেজ শুধু আপনি আর যাকে পাঠাচ্ছেন সেই দেখতে পারে,অন্য কেউ সহজে দেখতে পারে না।হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে নিজের ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর কিছু প্রয়োজনীয় পারমিশন দিলে এবং ইন্টারনেট বা মোবাইল ডাটা চালু থাকলেই ব্যবহার করা যায়।এছাড়াও আপনি চাইলে গ্রুপ তৈরি করে একসাথে অনেকের সাথে কথা বলতে পারেন,আর সেখানে আপনার প্রাইভেসিও ঠিক রাখা সম্ভব।
একসময় মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য চিঠির ওপর নির্ভর করত। কিন্তু এখন প্রযুক্তির কারণে খুব অল্প সময়েই যেকোনো মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়।এখন আমাদের হাতে আছে নানা ধরনের ডিভাইস আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেমন-ফেসবুক,টুইটার,ইনস্টাগ্রাম,ভাইবার আর হোয়াটসঅ্যাপসহ আরও অনেক মাধ্যম,যেগুলোর মাধ্যমে খুব সহজেই সবার সঙ্গে যোগাযোগ রাখা যায়।হোয়াটসঅ্যাপ এখন খুবই জনপ্রিয় একটি সোশ্যাল যোগাযোগ মাধ্যম। বিশ্বের অনেক দেশেই কোটি কোটি মানুষ এটি ব্যবহার করে পরিবার আর বন্ধুদের সাথে সব সময় যোগাযোগ রাখার জন্য।এই অ্যাপটি প্রথম চালু হয় ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি। শুরুতে এখানে শুধু মেসেজ পাঠানোর সুবিধা ছিল,কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেক নতুন ফিচার যোগ হয়েছে।এখন হোয়াটসঅ্যাপে মেসেজের পাশাপাশি ভিডিও কল,ভয়েস কল,লোকেশন শেয়ার ডকুমেন্ট পাঠানোসহ আরও অনেক কাজ খুব সহজেই করা যায়।
ফোন নম্বর ব্যবহার না করেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সহজ উপায়
হোয়াটসঅ্যাপ এখন সবচেয়ে বেশি ব্যবহার হওয়া চ্যাটিং অ্যাপগুলোর একটি,যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ যোগাযোগ করে। তবে অনেকেই চান না তাদের ব্যক্তিগত ফোন নম্বর সবাই জানুক।এই কারণে কেউ কেউ আলাদা নম্বর ব্যবহার করেন। এখন চাইলে নিজের আসল নম্বর না ব্যবহার করেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়,তবে এর জন্য ভার্চুয়াল নম্বরের প্রয়োজন হয়। এই নম্বর ব্যবহার করে ব্যক্তিগত নম্বর গোপন রেখেই অ্যাকাউন্ট খোলা সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক উপায়ঃ
১। এজন্য প্রথমে প্লে স্টোর থেকে ফ্রি "TextNow" অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
২। এরপর "TextNow" অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে সেখানে লগইন করুন।
৩। সেখানে আপনি ইউএস এবং কানাডায় ব্যবহারযোগ্য কয়েকটি ফ্রি নম্বরের তালিকা দেখতে পাবেন।
৪। আপনি নিজের পছন্দ মতো যেকোনো একটি নম্বর বেছে নিতে পারবেন। সেই ভার্চুয়াল নম্বর ব্যবহার করে অনলাইনে কল করা এবং মেসেজ পাঠানো দুটোই করা যায়।
৫। এরপর হোয়াটসঅ্যাপ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। রেজিস্ট্রেশনের সময় আপনার নেওয়া ভার্চুয়াল নম্বরটি দিয়ে অ্যাকাউন্ট সেটআপ করতে হবে।
৬। এরপর নম্বর সেট করার সময় ইউএস বা কানাডার কান্ট্রি কোড ব্যবহার করতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে,ব্যাকগ্রাউন্ডে "TextNow" অ্যাপটি চালু অবস্থায় রাখতে হবে।
৭। ওই ভার্চুয়াল নম্বরে সাধারণত সিকিউরিটি ওটিপি মেসেজ পাওয়া যায় না।
৮। এরপর ওটিপি নেওয়ার সময় শেষ হয়ে গেলে "Call Me" অপশনে ক্লিক করতে হবে।
৯। এরপর "TextNow" অ্যাপে একটি মিসড কল দেখতে পাবেন। সেই অ্যাপের ভয়েসমেলে নতুন একটি মেসেজও দেখাবে।
১০। সেখানে আসলে একটি অডিও মেসেজ থাকবে। হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোড জানতে হলে সেটি শুনে নিতে হবে।
১১। ওই কোডটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে অ্যাকাউন্ট সেটআপ সম্পন্ন হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপে ফটো অটো ডাউনলোড বন্ধ করার সহজ উপায়
বর্তমানে সারা বিশ্বের কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। এটা দিয়ে শুধু ব্যক্তিগত কথা না,অফিসের জরুরি কাজও সহজে করা হয়।অনেকেই আবার একাধিক গ্রুপে যুক্ত থাকেন,যেখানে নিয়মিত ফটো,ভিডিও আর নানা ধরনের ফাইল শেয়ার করা হয়। এসব ফাইল অনেক সময় অটোমেটিকভাবে ফোনে ডাউনলোড হয়ে যায়। ফলে ধীরে ধীরে ফোনের স্টোরেজ ভরে যায় এবং কিছু ক্ষেত্রে ফোন স্লো বা হ্যাং করতেও শুরু করে।চাইলে খুব সহজেই এই অপ্রয়োজনীয় ফটো বা ফাইলগুলো অটো ডাউনলোড হওয়া বন্ধ করা যায়। হোয়াটসঅ্যাপে একটি সেটিংস আছে,যেটা ব্যবহার করে অটো ডাউনলোড অফ করে রাখা যায়,আবার দরকার হলে পরে অনও করা যায়।
আরও পড়ুন ঃ মোবাইল দিয়ে ঘরে বসে বাস্তব আয় করার গোপন উপায়।
এই অপশনটা চালু থাকলে হোয়াটসঅ্যাপে আসা ফটো,ভিডিও বা অন্য ফাইলগুলো নিজে থেকেই ডাউনলোড হয়ে ফোনের গ্যালারিতে জমা হতে থাকে। ফলে ধীরে ধীরে স্টোরেজ ভরে যায় এবং ফোন স্লো হয়ে যেতে পারে।অটো ডাউনলোড বন্ধ রাখলে সবচেয়ে বড় সুবিধা হলো,অযথা ডেটা খরচ কমে যায় এবং ফোনের স্টোরেজও দ্রুত ভরে না। চাইলে আপনি প্রতিটি চ্যাট বা গ্রুপ অনুযায়ী আলাদা করে এই সেটিংস ব্যবহার করতে পারবেন।যেমন,যেসব গ্রুপে বেশি অপ্রয়োজনীয় ফটো বা ভিডিও আসে,সেগুলোর জন্য এই অপশনটা বন্ধ করে রাখলে অনেকটাই ঝামেলা কমে যাবে।চলুন জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ গ্রুপের অটো ডাউনলোড বন্ধ করার উপায়ঃ
১। আপনার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নিতে হবে।
২। হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড বন্ধ করতে চাইলে এমন কোনো গ্রুপ বা চ্যাটের প্রোফাইলে যান।
৩। এখানে আপনি মিডিয়া ভিজিবিলিটির অপশন দেখতে পাবেন। এটি বন্ধ করতে হবে।
৪। এরপরে আপনাকে প্রতিটি ভিডিও,ফাইল ইত্যাদি ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে।
যদি হোয়াটসঅ্যাপে আসা যে কোনো ফটো,ভিডিও অটো ডাউনলোড বন্ধ করতে চান তাহলেঃ
১। হোয়াটঅ্যাপ অ্যাপের ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করতে হবে।
২। এরপরে সেটিংস অপশন বেছে নিন।
৩। এখানে সিলেক্ট করতে হবে ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস অপশন।
৪। এখানে তিনটি অপশন দেখতে পাবেন-হোয়েন ইউজিং মোবাইল ডাটা,হোয়েন কানেক্টেড অন অয়াই-ফাই ও হোয়েন রুমিং। সবগুলোই ডিসেবল করতে হবে।
হোয়াটসঅ্যাপে বড় রেজুলেশনের ফটো পাঠানোর নিয়ম
সাধারণত সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলে ফটোর কোয়ালিটি আগের মতো থাকে না,একটু ছোট বা ব্লার হয়ে যায়। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারে ফটো পাঠালে এই সমস্যাটা বেশি দেখা যায়,কারণ তারা ফটোর সাইজ কমিয়ে দেয়।এই সমস্যার একটা সহজ সমাধান হতে পারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা। হোয়াটসঅ্যাপে তুলনামূলক ভালো কোয়ালিটিতে ফটো পাঠানো যায়। যদিও সরাসরি হাই রেজুলেশন পাঠানোর আলাদা কোনো বাটন নেই,তবে কিছু সহজ কৌশল ব্যবহার করলে ভালো কোয়ালিটির ফটো পাঠানো সম্ভব। সেই পদ্ধতিগুলো জানা থাকলে আপনার ফটোর কোয়ালিটি অনেকটাই ঠিক রাখা যাবে।চলুন জেনে নিন সেই পদ্ধতি।
প্রথম পদ্ধতিঃ
এই পদ্ধতিটা খুবই সহজ এবং বেশ কাজের। এতে ফটো পাঠালে একদমই কোয়ালিটি কমে না এমন না,তবে খুব সামান্য কমে,যা সাধারণভাবে বুঝাই যায় না। ফটোর ওপর তেমন কোনো খারাপ প্রভাবও পড়ে না। অ্যান্ড্রয়েড বা আইফোন,দুই ধরনের ফোনেই এইভাবে ফটো পাঠানো যায়।
- প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে সেটিংসে যান।
- এরপর "Storage and Data" অপশনে ঢুকুন।
- সেখানে "Media Upload Quality" নামে একটা অপশন পাবেন। সেটাতে গিয়ে "Standard Quality" সিলেক্ট করে দিন।
এই ছোট একটা সেটিংস ঠিক করে রাখলে আপনি যখনই ফটো পাঠাবেন,তখন আগের চেয়ে ভালো কোয়ালিটিতে যাবে। তাই যারা নিয়মিত ফটো শেয়ার করেন,তাদের জন্য এটা বেশ কাজে লাগবে।এই পদ্ধতির সবচেয়ে ভালো দিক হলো,একবার সেট করে দিলেই আর বারবার কিছু করতে হয় না। আপনি "Standard Quality" অপশনটা চালু করে রাখলেই পরবর্তীতে যত ফটো পাঠাবেন,সবই ভালো কোয়ালিটিতে যাবে। আলাদা করে প্রতিবার কোনো সেটিংস পরিবর্তন করার ঝামেলা থাকবে না।
দ্বিতীয় পদ্ধতিঃ
- প্রথমে যার কাছে ফটো পাঠাতে চান,তার চ্যাটটি ওপেন করুন।
- এরপর নিচে থাকা ক্লিপ বা অ্যাটাচমেন্ট আইকনে ট্যাপ করুন।
- সেখানে কয়েকটি অপশন আসবে,সেখান থেকে "Document" অপশনটি বেছে নিন। তারপর আপনার ফোনের গ্যালারি থেকে যে ফটোটি পাঠাতে চান সেটি সিলেক্ট করে সেন্ড করে দিন।
এইভাবে ফটো পাঠালে সাধারণ ছবির মতো কোয়ালিটি কমে না,বরং আগের মতোই ভালো থাকে।এইভাবে ফটো পাঠালে আগের চেয়ে অনেক ভালো কোয়ালিটিতে পাঠানো যায়। তবে একটা বিষয় মনে রাখতে হবে,যাকে ফটো পাঠানো হচ্ছে তিনি ডাউনলোড না করা পর্যন্ত ফটোটা সরাসরি দেখতে পারবেন না।
কীভাবে হোয়াটসঅ্যাপের ফটো ডিলিট করে ফোনের স্টোরেজ খালি করবেন
হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন অনেক অপ্রয়োজনীয় মেসেজ,ফটো আর ভিডিও আসে,যেগুলো দেখতে দেখতে ফোনের স্টোরেজ দ্রুত ভরে যায়। অনেকেই ২৫৬ জিবি ফোন ব্যবহার করেও কয়েক মাসের মধ্যে "মেমোরি ফুল"সমস্যায় পড়ে যান। এর বড় একটা কারণ হলো হোয়াটসঅ্যাপের জমে থাকা মিডিয়া ফাইল।আত্মীয়-স্বজনের মেসেজ থেকে শুরু করে গ্রুপের স্টিকার,GIF আর ভিডিও সব মিলিয়ে ধীরে ধীরে ফোনের জায়গা কমে যায়। অনেক সময় আমরা বুঝতেও পারি না,কিন্তু এসব ফাইলই ফোনের স্টোরেজ দখল করে রাখে।
আপনার ফোনেও যদি এমন সমস্যা হয়ে থাকে,তাহলে কিছু সহজ উপায়ে এই অপ্রয়োজনীয় ফটো ও ভিডিও ডিলিট করে স্টোরেজ ফাঁকা করা সম্ভব।বাড়িতে বসেই সহজে হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করা যায়। এর জন্য অ্যাপ আনইনস্টল করারও কোনো দরকার নেই। ফোনের সেটিংস থেকেই খুব সহজে এই ফাইলগুলো পরিষ্কার করা সম্ভব। কীভাবে করবেন,জেনে নিন।
- প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে সেটিংসে যান।
- তারপর "Storage and Data" অপশনে ট্যাপ করুন।
- এরপর "Manage Storage" এ ঢুকুন।
- সেখানে "Larger than 5 MB" নামে একটা অপশন পাবেন,সেটা সিলেক্ট করুন।
- চাইলে নির্দিষ্ট কোনো চ্যাটও বেছে নিতে পারেন।
- এভাবে আপনি দেখতে পারবেন কোন চ্যাট বা কোন ফাইল কতটা জায়গা দখল করে আছে।
- এরপর যেগুলো দরকার নেই সেগুলো সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিলেই সহজে স্টোরেজ ফাঁকা হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফটো ডিলিট করার নিয়ম ও সময়সীমা কীভাবে কাজ করে
মোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না।হোয়াটসঅ্যাপে আগে পাঠানো মেসেজ বা ফটো ডিলিট করার একটা সুবিধা আছে,যেটা দিয়ে আপনি চাইলে নিজের পাশাপাশি অন্যের চ্যাট থেকেও মেসেজ সরাতে পারেন। শুরুতে এই অপশনটা ব্যবহার করার জন্য সময় খুব কম ছিল,কিন্তু এখন অনেক বেশি সময় পর্যন্ত এটা ব্যবহার করা যায়।
বর্তমানে সাধারণভাবে পাঠানোর পর প্রায় ৬০ ঘণ্টার মতো সময়ের মধ্যে "Delete for everyone" অপশন ব্যবহার করা যায়। তবে ফোনের ভার্সন বা আপডেট অনুযায়ী এই সময় একটু কম-বেশি হতে পারে। এই সময় পার হয়ে গেলে শুধু নিজের চ্যাট থেকে ডিলিট করা যায়,কিন্তু অন্যজনের কাছে মেসেজটা থেকে যায়।তাই ভুল মেসেজ পাঠালে যত দ্রুত সম্ভব ডিলিট করার চেষ্টা করাই সবচেয়ে ভালো।
কিছু সময় পর হোয়াটসঅ্যাপে পাঠানো ফটো সবার চ্যাট থেকে কীভাবে মুছে ফেলবেন
আপনি যদি হোয়াটসঅ্যাপে ফটো পাঠানোর অনেক পরে সেটা ভুল বুঝে ডিলিট করতে চান,তাহলে সাধারণভাবে সবসময় অপশনটা দেখা যায় না। তবে কিছু পরিস্থিতিতে অফলাইন করে কাজ করলে "Delete for everyone" অপশনটা আবার পাওয়া যেতে পারে বলে অনেকেই চেষ্টা করেন।
- প্রথমে মোবাইলের এয়ারপ্লেন মোড চালু করুন,এতে ফোনের সব নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে।
- এরপর সেটিংস থেকে হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ করে দিন।
- তারপর ফোনের তারিখ ও সময় সাময়িকভাবে পিছিয়ে সেট করুন।
- এবার হোয়াটসঅ্যাপ খুলে যে ফটো বা মেসেজ ডিলিট করতে চান,সেটায় গিয়ে অপশনটা খুঁজে দেখুন।
- যদি "Delete for everyone" দেখা যায়,তাহলে সেটা সিলেক্ট করুন।
- কাজ শেষ হলে আবার এয়ারপ্লেন মোড বন্ধ করে সঠিক সময় সেট করে দিন।
- এইভাবে কিছু ক্ষেত্রে পুরোনো মেসেজ বা ফটো সবার চ্যাট থেকে সরানো সম্ভব হতে পারে।
গুরুত্বপূর্ণ তথ্যঃ এই পদ্ধতি সব সময় বা সব ধরনের ফাইলের ক্ষেত্রে কাজ নাও করতে পারে। যেমন স্টিকার,অ্যানিমেটেড GIF বা আগে থেকেই ফোনে সেভ হয়ে যাওয়া ফটো অনেক সময় এইভাবে ডিলিট করা যায় না। আইফোন বা কিছু বিশেষ সেটিংসের ফোনেও ফলাফল একরকম নাও হতে পারে।
এছাড়া "Delete for everyone" ঠিকমতো হয়েছে কিনা,সেই বিষয়ে হোয়াটসঅ্যাপ সব সময় আলাদা করে কোনো নোটিফিকেশন বা নিশ্চিত বার্তা দেয় না। তাই কাজটা সম্পন্ন হয়েছে কিনা নিজে দেখে নিশ্চিত হতে হয়।
হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া ফটো ফিরিয়ে আনার উপায়
হোয়াটসঅ্যাপ এখন খুব জনপ্রিয় একটা মেসেজিং অ্যাপ। এখানে চ্যাটগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকে বলে বলা হয়। সময়ের সাথে সাথে অ্যাপটিতে নতুন নতুন ফিচারও যোগ হচ্ছে। এবার জেনে নিন হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া ফটো কীভাবে আবার ফিরিয়ে আনা যেতে পারে।ধরুন আপনি ভুল করে হোয়াটসঅ্যাপ থেকে কোনো ফটো বা মিডিয়া ফাইল ডিলিট করে ফেলেছেন। এমন হলে প্রথমে সেই চ্যাটটি খুলুন যেখান থেকে ফটোটি পাঠানো বা পাওয়া হয়েছিল।
এরপর ওই ফটোর উপর একটু চেপে ধরে রাখার চেষ্টা করুন। অনেক সময় সেটিংস আর ভার্সনের ওপর ভিত্তি করে ফটোটা আবার গ্যালারিতে ফিরে আসার সুযোগ থাকে।এই ধরনের সুবিধা সব সময় পাওয়া যায় না,আর সাধারণত হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনে কিছু রিকভারি অপশন ভালোভাবে কাজ করে। তবে মনে রাখতে হবে,সব ডিলিট করা ফাইল আবার ফিরে পাওয়া সম্ভব নয়।যদি পুরো চ্যাট বা মিডিয়া আগেই মুছে ফেলা হয়ে থাকে,তাহলে অনেক সময় সেই ফটো আর ফেরত আনা যায় না। তাই গুরুত্বপূর্ণ ফটো হলে সময়মতো ব্যাকআপ রাখা সবচেয়ে ভালো অভ্যাস।
শেষ কথাঃমোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না
হোয়াটসঅ্যাপ খুব জনপ্রিয় একটা অ্যাপ,যেখানে প্রতিদিন অনেক মানুষের মধ্যে ডাটা আদান-প্রদান হয়। তাই মাঝে মাঝে দেখা যায়,মোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না বা এমন কিছু সমস্যা দেখা দেয়।এমন হলে কিছু সহজ বিষয় চেক করে দেখলে সমস্যার সমাধান পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে ছোটখাটো সেটিংস বা নেটওয়ার্কের কারণেই এমনটা হয়।আর কখনো কখনো হোয়াটসঅ্যাপের সার্ভারেও সমস্যা থাকতে পারে। তখন একটু অপেক্ষা করাই ভালো। তাতেও কাজ না হলে অ্যাপের হেল্প সেন্টারে যোগাযোগ করা যেতে পারে।আপনি চাইলে আমার আলোচ্য সমাধান গুলো যাচাই করে এই সমস্যার সমাধান করে নিতে পারেন। আশা করি,আপনি উপকৃত হবেন।
আরও পড়ুন ঃ ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করার উপায় 2026
পরিবার,বন্ধু বা ব্যবসার কাজে সব জায়গাতেই এখন হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দিন যত যাচ্ছে,এর ব্যবহারও তত বাড়ছে,সাথে কিছু নিয়ম-কানুনও মেনে চলতে হচ্ছে।তাই ব্যক্তিগতভাবে আমি আপনাদের পরামর্শ দিব,হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় একটু সচেতন থাকা ভালো। কোনো ভুল বা অনৈতিক কাজে জড়ালে পরে ঝামেলায় পড়তে হতে পারে,তাই সবসময় ঠিকভাবে ব্যবহার করাই সবচেয়ে ভালো।আজকের এই আর্টিকেলে মোবাইলে ডাটা অন থাকলেও হোয়াটসঅ্যাপ ফটো লোড হয় না কারণ নিয়ে কথা বলেছি।আশা করি,এই লেখাটি পড়ে আপনি বিষয়টি সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। যদি আপনার ভালো লাগে,তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিতে পারেন।এতক্ষণ সময় নিয়ে পুরো আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

.webp)
.webp)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url