কলার খোসা কী কাজে লাগে ও এর উপকারিতা।
কলার খোসা আসলে কী কী কাজে লাগে,সেটা অনেকেই জানি না। কিন্তু এর অনেক উপকার আছে। আপনি যদি কলার খোসার ভালো দিকগুলো জানতে চান,তাহলে কীভাবে ব্যবহার করতে হয় এবং গাছের জন্য কীভাবে সার হিসেবে ব্যবহার করা যায়—এসব জানা দরকার।
কলা আমাদের জন্য খুবই উপকারী একটি ফল। কিন্তু কলা খাওয়ার পর এর খোসাটাও অনেক কাজে লাগে,সেটা অনেকেই জানে না। তাই কলা খাওয়ার পাশাপাশি কলার খোসা কীভাবে ব্যবহার করা যায় এবং গাছের জন্য কীভাবে সার বানানো যায়—এসব জানা থাকলে আরও ভালোভাবে কাজে লাগানো যাবে।
পেজ সূচিপএঃকলার খোসা কী কাজে লাগে ও এর উপকারিতা,বিস্তারিতভাবে জেনে নিন।
- কলার খোসা কী কাজে লাগে
- কলার খোসার উপকারিতা
- কলার খোসার ক্ষতিকর দিক
- গাছের জন্য কলার খোসার সার
- চুলের যত্নে কলার খোসার ব্যবহার
- ত্বকের যত্নে কলার খোসা
- কলার খোসা দিয়ে ফেসপ্যাক বানানো
- কলায় কী কী পুষ্টিগুণ আছে
- দাঁতের যত্নে কলার খোসার ব্যবহার
- শেষ কথাঃকলার খোসা কী কাজে লাগে ও এর উপকারিতা।
কলার খোসা কী কাজে লাগে
অনেকেই কলার খোসা কী কাজে লাগে জানেন না,তাই এর পুরো উপকারটা নিতে পারেন না। আপনি যদি কলার সব উপকার পেতে চান,তাহলে শুধু কলা খাওয়া নয়,এর খোসা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানা দরকার। তাই চলুন সহজভাবে বিষয়টা জেনে নেওয়া যাক।
কলার খোসা অনেকভাবেই ব্যবহার করা যায়। যেমন কলা আমাদের শরীরের জন্য ভালো,তেমনি এর খোসাতেও অনেক উপকারী পুষ্টি থাকে। ত্বক আর চুলের যত্নেও কলার খোসা কাজে লাগে। তবে ঠিকভাবে ব্যবহার করতে হলে কিছু নিয়ম মেনে চলা দরকার।
আরও পড়ুন ঃ একদম শুষ্ক হাত হলে কোন লোশন রাতে দিলে ঠিক হয়।
কলার খোসা যেকোনো কাজে ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে নেওয়া খুব জরুরি। কারণ খোসার ওপর ধুলা-ময়লা বা জীবাণু থাকতে পারে,যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ব্যবহার করার আগে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই নিরাপদে ব্যবহার করা যাবে।
আপনি চাইলে ত্বকের যত্নে কলার খোসা ব্যবহার করতে পারেন। চুলের বিভিন্ন সমস্যাতেও এটি কাজে লাগে। এমনকি দাঁতের কিছু সমস্যার ক্ষেত্রেও কলার খোসার পুষ্টিগুণ উপকার দিতে পারে। তাই নিয়মিতভাবে ঠিকভাবে ব্যবহার করলে এর ভালো ফল পাওয়া যায়।
কলার খোসার উপকারিতা
কলার খোসার অনেক উপকার আছে,কিন্তু আমরা না জানার কারণে এটা ফেলে দেই। আসলে যদি এর গুণগুলো জানতেন,তাহলে সহজে ফেলতেন না। যেমন কলা শরীরের জন্য পুষ্টিকর,তেমনি এর খোসাতেও অনেক উপকারী পুষ্টি উপাদান থাকে।
- দাঁত সুন্দর সাদা রাখার জন্য
- মুখে ব্রণ বা ফোঁড়া কমাতে
- মুখ উজ্জ্বল দেখানোর জন্য
- পোকামাকড় কামড়ের জ্বালা কমাতে
- চোখের নিচের কালচে দাগ কমাতে
- চোখের যত্ন নিতে
- দাদ বা ত্বকের খোসা দূর করতে
দাঁত সুন্দর সাদা রাখার জন্যঃযদি আপনি প্রাকৃতিকভাবে দাঁতের সমস্যা কমাতে চান আর দাঁত আরও সাদা করতে চান,তাহলে কলার খোসা ব্যবহার করতে পারেন। নিয়মিত কলার খোসার ভেতরের অংশ দিয়ে দাঁত ঘষলে হলদে দাগ কমে যায় এবং দাঁত আরও চকচকে দেখায়।
মুখে ব্রণ বা ফোঁড়া কমাতেঃআমরা অনেকেই মুখে ব্রণের সমস্যায় ভোগি। এই সমস্যা কমাতে চাইলে কলার খোসা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে কলার খোসা ব্লেন্ডার করে তাতে একটু মধু আর দুধ মিশিয়ে মুখে লাগাতে পারেন,অথবা সরাসরি কলার খোসা ব্যবহার করেও ফল পেতে পারেন।
মুখ উজ্জ্বল দেখানোর জন্যঃআমরা সবাই চাই আমাদের ত্বক আগের চেয়ে আরও উজ্জ্বল দেখাক। যদি আপনি প্রাকৃতিকভাবে,কোনো ক্রিম ছাড়াই ত্বক উজ্জ্বল করতে চান,তাহলে কলার খোসা ব্যবহার করতে পারেন। এতে রয়েছে ভিটামিন,পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম,যা ত্বককে ফর্সা ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।
পোকামাকড় কামড়ের জ্বালা কমাতেঃঅনেক সময় পোকামাকড় আমাদের শরীরে কামড় মারে,যার কারণে প্রচণ্ড ব্যথা লাগে। অনেক ওষুধ খাওয়া সত্ত্বেও ব্যথা কমে না। যদি আপনি প্রাকৃতিকভাবে ব্যথা কমাতে চান,তাহলে ওই জায়গায় কলার খোসা ঘষে দিতে পারেন। খুব সহজেই এবং কিছু সময়ের মধ্যে ব্যথা অনেকটা কমে যাবে।
চোখের নিচের কালচে দাগ কমাতেঃরাতে দেরি করে ঘুমানো বা নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে চোখের নিচে দাগ হয়ে যায়,যাকে আমরা ডার্ক সার্কেল বলি। যদি এগুলো কমাতে চান,তাহলে নিয়মিত কলার খোসা ব্যবহার করতে পারেন। কলার খোসার মধ্যে এমন কিছু উপাদান থাকে যা এই দাগ কমাতে সাহায্য করে।
চোখের যত্ন নিতেঃচোখ আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। তাই চোখের যত্ন নেওয়া খুব জরুরি। অনেক সময় চোখে নানা সমস্যা দেখা দেয়,যার কারণে আমরা ঠিকমতো দেখতে পাই না। এই ধরনের সমস্যা কমাতে চাইলে আপনি কলার খোসা ব্যবহার করতে পারেন।
দাদ বা ত্বকের খোসা দূর করতেঃঅনেকের ত্বকে দাদ বা চুলকানি দেখা দেয়। কখনও কখনও ওষুধ খাওয়ার পরও সমস্যা কমে না। এমন সময় আপনি কলার খোসা ব্যবহার করতে পারেন। নিয়মিত কলার খোসা লাগালে অল্প সময়ের মধ্যে দাদ ও চুলকানি কমে যাবে।
কলার খোসার ক্ষতিকর দিক
কলার খোসা কিভাবে ব্যবহার করতে হয়,এই বিষয়টি আমরা আগেই জানলাম। যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি,তাহলে কলার খোসার কোনো ক্ষতি হয় না। কলার খোসা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। নিয়মিত ব্যবহার করলে নানা ধরনের সমস্যা অনেকটা কমে যায়।
যতই কোনো জিনিস উপকারী হোক না কেন,সঠিকভাবে ব্যবহার না করলে তার কিছু খারাপ দিকও থাকে। কলার খোসার ক্ষেত্রেও এটি সত্য। যদি খুব বেশি পরিমাণে কলার খোসা ত্বকে ব্যবহার করা হয়, তাহলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
আরও পড়ুন ঃ ত্বককে উজ্জ্বল করার জন্য লেবু ব্যবহার এবং তার উপকারিতা।
যদি কলার খোসা ভুলভাবে ব্যবহার করা হয়,তবে আপনি যা উপকার পাওয়ার আশা করেছিলেন তার বদলে ক্ষতি হতে পারে। তাই সব সময় সঠিকভাবে এবং আগে ভালোভাবে জেনে বুঝে ব্যবহার করা উচিত।
গাছের জন্য কলার খোসার সার
অনেকেই জানেন না যে কলার খোসা সার হিসেবেও ব্যবহার করা যায়। কৃষক ভাইদের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ,কারণ তারা ফসল ফলানোর জন্য অনেক সময় সার ব্যবহার করেন। কোন সার ঠিকমতো কাজ করবে তা বুঝতে যাচাই-বাছাই করা জরুরি। অনেকেই গাছে সার হিসেবে কলার খোসা ব্যবহার করতে চান।
আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে কলা খুব পরিচিত একটি ফল। আমরা কলা খাওয়ার পরে এর খোসা সাধারণত ফেলে দেই বা গরু-ছাগলকে খাইয়ে দিই। গরু-ছাগলকে খাওয়ানোরও অনেক উপকারিতা আছে, তবে আপনি চাইলে কলার খোসা দিয়ে সারও তৈরি করতে পারেন। এর জন্য কলা খাওয়ার পরে খোসাগুলো একটি পাত্রে পানি দিয়ে রেখে দিন।
আপনি কলার খোসার সঙ্গে অন্য কিছু জৈব উপকরণও মিশিয়ে সার বানাতে পারেন,যেমন:বিভিন্ন ফলের খোসা,ডিমের খোলা বা চা-পাতা। যে পাত্রে কলার খোসা এবং পানি রেখেছিলেন,সেখানে এই সব উপকরণগুলো রাখুন। জানুন,কলার খোসায় থাকা মিথেন গাছের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। যদি এই সব ঝামেলা করতে না চান,তাহলে কলার খোসা রোদে শুকিয়ে ব্যবহার করতে পারেন।
চুলের যত্নে কলার খোসার ব্যবহার
চুলের যত্নে কলার খোসা অনেক কাজে লাগে। অনেকেই চুলের নানা সমস্যায় ভুগি। চুল আমাদের সৌন্দর্যের একটা বড় অংশ। বিশেষ করে মেয়েরা তাদের চুল সুন্দর রাখতে বিভিন্ন কিছু ব্যবহার করে। যেহেতু কলা প্রাকৃতিক উপাদান,তাই কলা আর কলার খোসা ব্যবহার করে সহজেই চুলের যত্ন নেওয়া যায়।
চুলের যত্নে কলার খোসা ব্যবহার করতে চাইলে প্রথমে খোসা ভালোভাবে ধুয়ে নিন। তারপর খোসাটা ব্লেন্ডারে দিয়ে মিহি করে নিন। চাইলে ভালোভাবে মেখে বাটাও বানাতে পারেন। এরপর এই কলার খোসার বাটার সঙ্গে সামান্য এলোভেরা জেল আর নারকেলের তেল মিশিয়ে নিন।
মিশানোর সময় খেয়াল রাখবেন যেন কোন বড় টুকরা না থাকে,পুরোটা একদম মিহি করে পাতলা করুন। তারপর এই মিশ্রণটা মাথায় ভালোভাবে লাগান। গোসল করার কমপক্ষে দুই-তিন ঘণ্টা আগে ব্যবহার করলে ভালো ফল পাবেন। এতে চুলের খুশকি কমবে আর চুলও নরম হবে। শেষে গোসলের সময় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বকের যত্নে কলার খোসা
ত্বকের যত্নে কলার খোসা খুব কাজে আসে। যদি ঠিকভাবে ব্যবহার করেন,তাহলে ত্বক আগের তুলনায় অনেক বেশি উজ্জ্বল হবে। কলায় যেমন পুষ্টি থাকে,ঠিক তেমনই কলার খোসাতেও রয়েছে ত্বকের জন্য দরকারি পুষ্টি উপাদান।যদি আমরা নিয়মিত ত্বকে কলার খোসা ব্যবহার করি,তা ত্বককে আরও উজ্জ্বল করতে সাহায্য করে। আপনি চাইলে কলার খোসা ভালোভাবে ধুয়ে সরাসরি তার উল্টো দিক মুখে ঘষে ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন ঃ কাপড় শুকাতে দেরি হলে কোন ধরণের রোদে রাখলে দ্রুত শুকায়।
অথবা কলার খোসা ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে কেটে মিশিয়ে নিন। এর সাথে একটু দুধ এবং মধু মিশিয়ে পেস্ট বানাতে পারেন। চাইলে অ্যালোভেরা জেল বা সামান্য হলুদও মিশিয়ে নিতে পারেন। এভাবে মিশ্রণ করলে ত্বকের জন্য এর উপকারিতা আরও বেশি হয়।এই মিশ্রণটি যদি নিয়মিত ব্যবহার করেন,তাহলে এটি ত্বকের অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করবে। যেমন কালো দাগ কমানো,ব্রণ কমানো এবং চোখের নিচের ডার্ক সার্কেল কমানো। তাই নিয়মিত কলার খোসা ব্যবহার শুরু করা ভালো।
কলার খোসা দিয়ে ফেসপ্যাক বানানো
আমরা আগেই জানলাম কলার খোসা কীভাবে ব্যবহার করা যায়। আপনি চাইলে এটিকে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। ত্বকের যত্নে ফেসপ্যাক সবচেয়ে কাজে লাগে। অনেক সময় আমরা বাজারের তৈরি ফেসপ্যাক ব্যবহার করি,কিন্তু সেগুলিতে নানা ধরনের কেমিক্যাল থাকে।
যদি আপনি প্রাকৃতিকভাবে ফেসপ্যাক বানাতে চান,তাহলে কলার খোসা ব্যবহার করতে পারেন। এতে ত্বকের জন্য দরকারি সব পুষ্টি উপাদান থাকে। ফেসপ্যাক বানানোও খুব সহজ। তাই ত্বক উজ্জ্বল রাখতে চাইলে নিয়মিত কলার খোসার ফেসপ্যাক ব্যবহার করুন।
কলায় কী কী পুষ্টিগুণ আছে
কলার পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানে না। সহজভাবে বলতে গেলে,কলার মধ্যে রয়েছে এমন সব উপাদান যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব দরকারি। যদি নিয়মিত এবং ঠিকমতো কলা খাওয়া হয়,তাহলে এটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে।
কলা মস্তিষ্কের জন্য খুবই উপকারী।এতে থাকে ম্যাগনেসিয়াম,ম্যাঙ্গানিজ,কপার,ফাইবার,প্রোটিন এবং কিছু স্বাস্থ্যকর চর্বি। এছাড়া কলায় ভিটামিন সি,ভিটামিন বি৬,ভিটামিন বি১২ এবং আরও অনেক পুষ্টি উপাদান থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য দরকার।
দাঁতের যত্নে কলার খোসার ব্যবহার
দাঁত ভালো রাখার জন্য কলার খোসা ব্যবহার করা যায়। আমাদের দাঁত খুবই গুরুত্বপূর্ণ,তাই সেগুলো ঠিকমত পরিচর্যা করা দরকার। যদি দাঁতের যত্ন নিতে চান,তাহলে নিয়মিত কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো,এর মধ্যে অন্যতম হলো কলার খোসা।
অনেক সময় দাঁত ঠিকভাবে ব্রাশ করার পরও হলুদ হয়ে যায়। যদি দাঁত সাদা করতে চান,তাহলে কলার খোসার ভিতরের দিক দিয়ে দাঁত ভালোভাবে ঘষুন। নিয়মিত করলে সহজেই হলুদ ভাব কমে যাবে। এছাড়া দাঁতের অন্যান্য সমস্যা দূর করতেও কলার খোসা ব্যবহার করতে পারেন।
শেষ কথাঃকলার খোসা কী কাজে লাগে ও এর উপকারিতা।
কলার খোসা কীভাবে ব্যবহার করবেন,এ ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি। যদি কলার খোসার উপকারিতা পেতে চান,তাহলে প্রথমে এর সঠিক ব্যবহার জানাটা জরুরি। কলার মতোই কলার খোসাতেও অনেক পুষ্টি আছে,যা আমাদের স্বাস্থ্য এবং ত্বকের জন্য খুব উপকারী।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি এমন গুরুত্বপূর্ণ ও তথ্যপূর্ণ আর্টিকেল আরও পড়তে চান,তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট দেখার চেষ্টা করুন। আমরা আমাদের সাইটে নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য শেয়ার করি। আশা করি এগুলো আপনার জন্য খুবই কাজে লাগবে।

.webp)
.webp)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url